ঠোঁট ও তালু কাটা শিশুদের জন্য বিনামূল্যে অপারেশন ক্যাম্প
নতুন হাসি ফিরিয়ে দেওয়ার মানবিক উদ্যোগ
নতুন হাসি ফিরিয়ে দেওয়ার মানবিক উদ্যোগ
📅 ৯ – ১২ এপ্রিল ২০২৬
সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালে মুখের অসামঞ্জস্যতা এবং ঠোঁট ও তালু কাটা রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ ও অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হবে।
এই বিশেষ সেবামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জন অধ্যাপক ডা. শহিদ আর. আজিজ ও তাঁর বিশেষজ্ঞ দল, Smile Bangladesh–এর সহযোগিতায়।
যেসব শিশু বা রোগী ঠোঁট বা তালু কাটার সমস্যায় ভুগছে, তাদের অভিভাবক বা পরিবারের সদস্যদের দ্রুত যোগাযোগ করে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
📍 স্থান
ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগ
সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতাল
উত্তরা, ঢাকা
ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগ
সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতাল
উত্তরা, ঢাকা
📞 যোগাযোগ
01717-363292
01617-162676
01881-685504 / 01550-079054
01717-363292
01617-162676
01881-685504 / 01550-079054
🤍 মানবিক এই উদ্যোগের মাধ্যমে আমরা শিশুদের মুখে নতুন হাসি ফিরিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ।
🌙 ঈদ-উল-ফিতর উপলক্ষে ছুটির নোটিশ
এতদ্বারা সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালের সকল শিক্ষক-শিক্ষিকা, মেডিকেল অফিসার, ইন্টার্ন ডাক্তার এবং কর্মকর্তা-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আগামী ১৭ মার্চ ২০২৬ইং থেকে ২৩ মার্চ ২০২৬ইং তারিখ পর্যন্ত পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কলেজ ও হাসপাতালের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
উক্ত সময়ের মধ্যে নিয়মিত ক্লাস, অফিস কার্যক্রম এবং একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিঃ দ্রঃ ১৮, ১৯ মার্চ ২০২৬ইং এবং ২৩ মার্চ ২০২৬ইং তারিখে হাসপাতালের বহির্বিভাগে জরুরি সেবা অব্যাহত থাকবে।
📢 একাডেমিক কার্যক্রম সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ
তারিখ: ০৯ মার্চ ২০২৬
সাপ্পোরো ডেন্টাল কলেজের সকল ফেজের ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক পবিত্র শব-ই-কদর, ঈদ-উল-ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কলেজের সকল একাডেমিক কার্যক্রম (ক্লাস ও পরীক্ষা) সাময়িকভাবে বন্ধ থাকবে।
📅 ১০ মার্চ ২০২৬ থেকে ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
পরবর্তীতে ২৯ মার্চ ২০২৬ তারিখ থেকে যথারীতি সকল ক্লাস ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে।